বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল মদন মিত্রকে

গত ২৬ ডিসেম্বর ছুটি পান কামারহাটির তৃণমূল বিধায়ক৷তবে এসএসকেএম হাসপাতাল থেকে ফেরার পরেও সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি মদনকে৷ নিজের বিধায়ক এলাকা কামারহাটিতেও সময় দিতে পারেননি তিনি৷শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থায় পুনরায় অবনতি হয়। এর পর বিকেল পাঁচটা নাগাদ বাইপাস লাগোয়া মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ আচ্ছন্ন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় মদনকে৷ চিকিৎসক সৌরীন পাঁজার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে৷ডিসেম্বর মাসের শুরুতেই শ্বাসকষ্ট সহ বেশ কিছু সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় মদন মিত্রকে৷ হাসপাতালে থাকাকালীনই কাঁধের হাড় ভাঙে তাঁর৷ গত ১৩ ডিসেম্বর কাঁধে অস্ত্রোপচার হয় মদনের৷ শেষ পর্যন্ত ২২ দিন হাসপাতালে কাটিয়ে গত ২৬ ডিসেম্বর ছুটি পান কামারহাটির তৃণমূল বিধায়ক৷তবে এসএসকেএম হাসপাতাল থেকে ফেরার পরেও সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি মদনকে৷ নিজের বিধায়ক এলাকা কামারহাটিতেও সময় দিতে পারেননি তিনি৷শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থায় পুনরায় অবনতি হয়। এর পর বিকেল পাঁচটা নাগাদ বাইপাস লাগোয়া মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে। মূলত হিমোগ্লোবিন কমে গিয়েছে শরীরে। অসংলগ্নতা রয়েছে বিধায়কের। প্রাথমিকভাবে তাঁকে আপৎকালীন বিভাগে রেখেই চিকিৎসা করছেন চিকিৎসকেরা। বেশ কিছু শারীরিক পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে।তাই ফের ফের হাসপাতালে নিয়ে যেতে হল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে৷ তৃণমূল বিধায়কের শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে বলেই তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷ তবে এবার আর এসএসকেএম নয়, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মদনকে৷প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। ইতিমধ্যে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে সেগুলির রিপোর্ট এখনও আসেনি। অন্য দিকে, মদনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়কের রাজনৈতিক সতীর্থ থেকে সমর্থকেরা। বিধায়কের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিতে শুরু করেছেন তাঁরা।তৃণমূল বিধায়ক মদন মিত্র অসুস্থ। জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক ভর্তি রয়েছেন ।তাঁর শ্বাসকষ্ট, সর্দিকাশি রয়েছে। সোমবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। তখন জরুরি পরিস্থিতিতে চিকিৎসা করে আগের থেকে একটা ভাল অবস্থায় নিয়ে আসা হয়। তবে মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা পরীক্ষার জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই হাসপাতালের আউটডোরে তাঁর পরীক্ষা করা হয়। তখনও তাঁকে কাশতে দেখা যায়। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *