করোনা নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাংবাদিক বৈঠক করে তিনি বললেন, মাস্ক পরার কথা৷ বললেন, প্রাইভেট নার্সিং হোমগুলোর কাছে আবেদন, যাতে ইনফেকশন ফ্রি রাখা যায় সে দিকে খেয়াল রাখতে হবে৷ যারা পারবেন, মাস্ক ব্যবহার করবেন৷ বাইরে থেকে অনেকেই তো চলে আসে৷ তাই একটু সতর্ক থাকা ভাল৷ যাঁদের কো-মর্বিডিটি আছে, তাঁরা মাস্ক পরুন৷

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিড নিয়ে সাবধানে থাকুন৷ বাজারে যখন যাবেন একটু সাবধানে থাকুন৷  এইগুলো ছড়াচ্ছে প্রাইভেট নার্সিং হোম থেকে৷ হেলথ ডিপার্টমেন্টকে বলব, এখন থেকেই প্রস্তুতি নিয়ে৷ ভবিষ্যতের জন্য৷ তবে সবাইকে বলব, ভয় পাওয়ার কিছু নেই৷’সম্প্রতি দেশের বিভিন্ন অংশে করোনা পরিস্থিতি কিছুটা জাল ছড়িয়েছে৷ সেই দিকে খেয়াল রেখেই করোনা নিয়ে বিভিন্ন সময়ে সতর্কতা জারি করেছে বিভিন্ন রাজ্য প্রশাসন৷ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে জে এন ওয়ান প্রকৃতির করোনা সংক্রমণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে৷ আর তাতেই সতর্ক হতে হয়েছে প্রশাসনকে৷

মুখ্যমন্ত্রী সে দিকেই সম্ভবত দৃষ্টি আকর্ষণ করছেন৷এ ছাড়াও মমতা এ দিন বলেন, বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। কিছু মাপকাঠির ভিত্তিতে কিছু ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আমি একটা চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে। গবেষণা দেখাচ্ছে বাংলা ভাষার জন্ম নিয়েছে ২৫০০ বছর আগে। এটা আবার ধ্রুপদী ভাষার স্বীকৃতির যোগ্য। অনেক পণ্ডিত ও অফিসারদের নিয়ে এটা টিম তৈরি করেছে।বাংলা ভাষার অনেক আগেই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার দরকার ছিল। বই গুলো আমরা ছাপানোর জন্য পাঠিয়েছি। এটা হলে বাংলা ভাষা স্বীকৃতি পাবে। এই স্বীকৃতি পাওয়া অনেক আগেই উচিত ছিল। এটা নিয়ে আগে কেউ ভাবেনি। যাঁরা রাজনীতি করেন। তাঁরা রাজনীতি করে যান। আমি আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি সেই ভাষা নিয়ে।তবে এবার করোনা পরিস্থিতি নিয়ে এ বার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি বললেন, মাস্ক পরার কথা৷ বললেন, প্রাইভেট নার্সিং হোমগুলোর কাছে আবেদন, যাতে ইনফেকশন ফ্রি রাখা যায় সে দিকে খেয়াল রাখতে হবে৷

যারা পারবেন, মাস্ক ব্যবহার করবেন৷ বাইরে থেকে অনেকেই তো চলে আসে৷ তাই একটু সতর্ক থাকা ভাল৷ যাঁদের কো-মর্বিডিটি আছে, তাঁরা মাস্ক পরুন৷

বিদেশের খবর হোল ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরার জন্য নাগরিকদের পরামর্শ দিল সিঙ্গাপুর সরকার৷ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই পরামর্শ দেওয়া হল৷ গত ৩ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ বেড়ে ৫৬ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ তার আগের সপ্তাহেই যা ছিল ৩২ হাজারের কিছু বেশি৷শুধু তাই নয়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে সিঙ্গাপুরে৷ দেশের স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, দৈনিক গড়ে হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্তের সংখ্যা ২২৫ থেকে বেড়ে ৩৫০ হয়েছে৷ দৈনিক গড়ে আইসিইউ-তে ভর্তি করোনা আক্রান্তের সংখ্যাও ৪ থেকে বেড়ে ৯ হয়েছে৷ এর মধ্যে অধিকাংশ রোগীই করোনার নতুন জে এন ওয়ান ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত বলেই খবর৷

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *