হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম..’।মুখ্যমন্ত্রী

সোমবার, ৮ জানুয়ারি থেকে রাজ্যে চালু হল আরেক নতুন প্রকল্প৷ দুঃস্থ এবং অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ‘যোগ্যশ্রী’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, করলেন স্মৃতিচারণাও৷ জানালেন, উচ্চশিক্ষার জন্য তাঁকেও একসময় বিক্রি করতে হয়েছিল সোনার গয়না৷

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ আজ থেকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হল ভাঙড়। সেই অন্তর্ভুক্তিকরণেরও সূচনা করলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর ১-৭ জানুয়ারি পালন হবে ছাত্র সপ্তাহ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন স্মৃতির শহরে ডুব দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘টাকা ছিল না, গলায় মটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম..’।মুখ্যমন্ত্রী বলেন ‘তৃণমূল সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে, রাজ্যের ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে পোক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।১ কোটি ১৫ লক্ষ ছেলেমেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে। ৮৬ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী পাচ্ছেন। উৎকর্ষ বাংলা তৈরি করবে রাজ্য সরকার। স্কিলড্ ট্রেনিং প্রোগ্রামে বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে। কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।’ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জয়েন্ট, নিট থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের প্রকল্পই যোগ্যশ্রী।

ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, বক্তব্য রাখতে গিয়ে এদিন স্মৃতির শহরে মমতা, শোনালেন কলেজ লাইফের ফেলা আসা মুহূর্ত..সোমবার, ৮ জানুয়ারি থেকে রাজ্যে চালু হল আরেক নতুন প্রকল্প৷ দুঃস্থ এবং অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ‘যোগ্যশ্রী’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, করলেন স্মৃতিচারণাও৷ জানালেন, উচ্চশিক্ষার জন্য তাঁকেও একসময় বিক্রি করতে হয়েছিল সোনার গয়না৷ দিন ধনধান্য স্টেডিয়ামে একটি বিশেষ প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি ভাঙড় ডিভিশনেরও উদ্বোধন করেন৷ আর উদ্বোধন করলেন ‘যোগ্যশ্রী’ প্রকল্পের৷ মমতা জানান, এবার থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ চালু করল ‘যোগ্যশ্রী’ প্রকল্প। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশিক্ষণ মিলবে এই প্রকল্পে।মমতা বলেন, ‘‘অনেকে আমাদের শিক্ষা নিয়ে অবজ্ঞা করেন। বাংলা মিডিয়ামের ছেলেরা ভাল ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়।

বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল। আমরা চালু করেছি। আজকের ছাত্রছাত্রীদের কী প্রয়োজন? মেধার কী প্রয়োজন তা গড়ে তোলা হচ্ছে। অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। wbcs অফিসারেরা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারত না৷ নানা অসুবিধার কথা বলত। এখন তাঁদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তাঁরা প্রশিক্ষণ নিয়ে আসছেন।’’এবার থেকে প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালিত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘স্টুডেন্টসদের সব এই সময় দিতে হবে। এটা বাধ্যতামূলক হবে। এটা বদল হবে না। আমি প্রতিবার ৮ জানুয়ারি আসব সবার সামনে। প্রিন্সিপাল, সহ বাকিদের থেকে খোঁজ খবর নেব।’’এরপরেই স্মৃতিচারণা করেন মমতা৷ বলেন, ‘‘গরিব হয়ে জন্মানো অপরাধ নয়। মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। উচ্চশিক্ষার জন্যে আমাকেও মটরমালা বিক্রি করতে হয়েছিল।’’এদিন শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী৷

‘যোগ্যশ্রী’ প্রকল্প চালু হওয়ার পাশাপাশি এদিন থেকেই স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম চালু হল বলেও জানান মমতা। ছোট থেকেই সরকারি কাজে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে। ২৫০০ ছাত্র-ছাত্রী এই সুযোগ পাবেন। তাঁদের যোগ্যতা বিচার করে চাকরি রিনিউ হতে পারে। ইন্টার্নশিপে ১০ হাজার করে দেওয়া হবে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের।এছাড়া, সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং রুখতে টোল ফ্রি নাম্বারের নোটিফিকেশন বোর্ড বসবে বলে জানান মমতা। তাঁর দাবি, ‘‘এডুকেশন সেক্টরে রাজ্য সেরা হয়েছে। প্রাথমিক শিক্ষাতেও এক নম্বরে। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় সেরা হয়েছে। তাহলে বাংলাকে ছেড়ে যাবেন কেন? আমাদের হয়ত কিছুই নেই। কিন্তু কী করে চালাচ্ছি সেটা দেখুন। আমাকে পশ্চিমবঙ্গ সরকারের সংসার চালাতে হয়। তাও এত সামাজিক স্কিম আমাকে চালাতে হয়।!’

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *