রেশন দুর্নীতির কালো টাকা কোন পথে

রেশন দুর্নীতি তদন্তে উঠে আসে শঙ্কর আঢ্যর নাম। তারপরই তার বিভিন্ন আস্তানায় তল্লাশি ও শেষমেষ গ্রেফতার। যদিও আডির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ওই নেতার স্ত্রী। শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্যর দাবি, সকাল থেকে সারাদিন ব্যবসা সংক্রান্ত কথা বলেছে ED-র অফিসাররা। রাত সোয়া ১২টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আঢ্যর নাম উল্লেখ করেছে বলে নাটক করে গ্রেফতার করে।

শঙ্করের স্ত্রীর অভিযোগ, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁর স্বমীকে। দাবি রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল নেতার স্ত্রী জ্যোৎস্নার । তিনি এখন তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার উপ পুরপ্রধান। জানা গিয়েছে, ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথিও। শুক্রবার রাজ্যে ১২ টি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চায় ED। তৃণমূল নেতা শঙ্কর আঢ্য একাধিক ঠিকানাতেও হানা দেন ED আধিকারিকরা। বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়ি ও তাঁর শ্বশুরবাড়ি, গাইঘাটায় তাঁর ভাই মলয় আঢ্যর আইসক্রিম ফ্যাক্টরি, শঙ্কর আঢ্যর দুই কর্মচারী বাড়ির পাশাপাশি বাঘাযতীনে তৃণমূল নেতার চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনে শঙ্কর আঢ্যর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও। ম্যারাথন তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ED।বাকিবুর রহমান, জ্য়োতিপ্রিয় মল্লিকের পর শুক্রবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার করা হল তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে ( Trinamool Congress leader Shankar Adhya arrested )। ১৭ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় ( Jyotipriya Mallik ) ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। কিন্তু কীভাবে রেশন দুর্নীতির সঙ্গে সম্পর্কিত তিনি ? ঠিক কী অভিযোগে তাঁকে ধরল ইডি ?
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *