দিদি আপনার পা কেমন আছে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘দিদি আপনার পা কেমন আছে?’’আলোচ্য ছিল কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার দাবিদাওয়া এবং বকেয়া টাকা নিয়ে। কিন্তু তাতে ব্যক্তিগত কুশল বিনিময় বাদ গেল না। বস্তুত, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন, তাঁর পা এখন কেমন আছে। জবাবে মমতা বলেন, এখন তিনি ঠিক আছেন।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বুধবার সকালে তৃণমূলের প্রতিনিধিদল নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরের লাগোয়া বৈঠক কক্ষে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেই ঘরে প্রবেশ করেন মোদি।কেন্দ্রের ঘরে দীর্ঘদিন ধরে আটকে রাজ্যের একাধিক প্রকল্পের বকেয়া টাকা পাওনার দাবি নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ নিয়ে দীর্ঘ উচাটন থাকলেও প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপর্বে ব্যক্তিগত কুশল বিনিময় এবং সৌজন্য বোধে বিন্দুমাত্র অভাব চোখে পড়ল না৷ সূত্রের খবর, এদিন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘দিদি আপনার পা কেমন আছে?’’আলোচ্য ছিল কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার দাবিদাওয়া এবং বকেয়া টাকা নিয়ে। কিন্তু তাতে ব্যক্তিগত কুশল বিনিময় বাদ গেল না। বস্তুত, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন, তাঁর পা এখন কেমন আছে। জবাবে মমতা বলেন, এখন তিনি ঠিক আছেন। পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল।তার পরেই শুরু হয় আলোচনা। সূত্রের খবর, গোটা আলোচনায় মমতাই শুধু কথা বলেছেন। প্রতিনিধিদলে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অপর সাংসদেরা কিছু বলেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল সাংসদদের বৈঠক চলে মিনিট কুড়ি। তার পরে বাইরে এসে সে সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

বুধবার সকালে তৃণমূলের প্রতিনিধিদল নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরের লাগোয়া বৈঠক কক্ষে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেই ঘরে প্রবেশ করেন মোদী। তার পরেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারের সময় হেলিকপ্টার বিভ্রাটে প্রথম পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। তার পরে গত সেপ্টেম্বরে স্পেন সফরের সময়ে সেই পায়ে আবার আঘাত লাগে। ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। সেই থেকে এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দিই ছিলেন মমতা। প্রশাসনিক সমস্ত কাজকর্ম তাঁকে বাড়ি থেকেই করতে হয়েছিল। পুজোর উদ্বোধনও করেছিলেন বাড়ি থেকে ভার্চুয়ালি। পুজোর পরে রেড রোডে কার্নিভালের দিন প্রথম বাড়ি থেকে বার হন মুখ্যমন্ত্রী। তার পর থেকে অবশ্য তিনি নিয়মিত দফতরে যাচ্ছেন। সফরও শুরু করেছেন। তবে এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। কথা হয়েছে বলেও খবর নেই। সেই কারণেই বুধবার মুখোমুখি দেখা হতে মমতার পায়ের আঘাতের বিষয়ে খোঁজ নেন মোদী। এর আগে শেষ বার গত বছর ২২ অগস্ট মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল দিদির।দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ মুখোমুখি সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা ও বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মমতা।

তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন বাংলার শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ১১ জন সাংসদ।উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাসে রাজ্যের নাম ‘বাংলা’ করার দাবি নিয়ে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাতে ছিলেন অভিষেক। সেই বৈঠক শুরুর আগে অভিষেকের চোখের খোঁজ নিয়েছিলেন মোদী।প্রধানমন্ত্রীকে ১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছেন, জানালেন মমতা। বললেন, ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কেন্দ্র-রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও বলেছেন।’’প্রাপ্য টাকা বাংলা পাবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? মমতা বলেছেন, ‘‘কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’ এপ্রসঙ্গে মমতার সংযোজন, ‘‘আমি বলেছি, যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না।’’ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। মমতার উদ্দেশে মোদি বলেন, ‘‘আপনার তো পায়ে আঘাত লেগেছে, প্রায় দু’মাস হয়ে গেল। এখন সব ঠিক আছে তো!’’ মুখ্যমন্ত্রী তার উত্তরে জানান, এখন তিনি ঠিক আছেন। পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‘আপনিও সুস্থ থাকুন, আপনি ভাল থাকুন।’’

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *