ভয় ধরাচ্ছে কোভিড রোগীর সংখ্যা

গোটা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। সিঙ্গাপুরে তো হাসপাতালের আইসিইউয়ে কোভিড রোগীর সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। গড়ে প্রতিদিন ৩ হাজারের বেশি জন কোভিড আক্রান্ত হচ্ছে। অন্যান্য দেশেও কম-বেশি কোভিড রোগীর হার ঊর্ধ্বগামী। রেহাই নেই ভারতেরও।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ১ হাজার ১৮৫। ফ্লু জাতীয় সংক্রমণ ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলেই কোভিড পরীক্ষা করা হচ্ছে। যদিও রোগীদের উপসর্গ মৃদু। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ারই বার্তা দিচ্ছেন ডা. জুগল। তাঁর মতে, করোনা আক্রান্তের ঘটনা চলতেই থাকবে। একটিও করোনা আক্রান্তের ঘটনা থাকবে না, এমনটা হতে পারে না। কোভিড চিরদিনের মতো শেষ হয়ে যাবে এটা ভাবার কোনও কারণ নেই বলেও স্পষ্ট করে দেন ডা. জুগল। তাঁর কথা, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা চলতেই থাকবে। এটা এখন আর আগের মতো গুরুতর নয়।

ডা. জুগলের সঙ্গে সহমত পোষণ করেছেন দিল্লির সফদরজং হাসপাতালের চিকিৎসক ডা. দীপক সুমন। তিনি জানান, চিনে বা বিশ্বের অন্যান্য দেশে কোভিডের নতুন কোনও ভ্যারিয়ান্ট মেলেনি। ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও এটা ঝুঁকিপ্রবণ নয়। আবহাওয়ার বদলের ফলে এরকম ঘটনা বাড়তে পারে, তবে এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে ইনফ্লুয়েঞ্জা থেকে কোভিডের হাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন ডা. সুমন। স্বাস্থ্যের যত্ন নেওয়া ও মাস্ক পরা অভ্যাসে পরিণত করার পরামর্শ দিচ্ছেন তিনি।চিনা নিউমোনিয়া বিশ্বজুড়ে শিশুদের জন্য আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভারতেও বহু শিশু চিনা নিউমোনিয়া (China pneumonia) জাতীয় উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস (Covid)। গোটা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। সিঙ্গাপুরে তো হাসপাতালের আইসিইউয়ে কোভিড রোগীর সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। গড়ে প্রতিদিন ৩ হাজারের বেশি জন কোভিড আক্রান্ত হচ্ছে। অন্যান্য দেশেও কম-বেশি কোভিড রোগীর হার ঊর্ধ্বগামী। রেহাই নেই ভারতেরও। এদেশেও ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ। বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। যেখানে একমাস আগেও সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫০০-র কম ছিল। কিন্তু, শীত পড়ার সঙ্গে-সঙ্গে এই সংখ্যা বেড়েছে। বিশেষত, দক্ষিণ ভারতের একটি রাজ্যে তো অতিরিক্ত হারে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রকও।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৩৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী কেরলের। গত সপ্তাহে কেরলে প্রায় ৯০০ জন করোনা আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশে মোট করোনা রোগীর ৯০ শতাংশ কেরলের। যদিও এখনও পর্যন্ত রোগীদের মধ্যে উপসর্গ মৃদু দেখা যাচ্ছে।করোনা বাড়ার কারণ এপিডেমিওলজিস্ট ডা. জুগল কিশোর জানান, বর্তমানে দেশের অনেক রাজ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেড়েছে। যার ফলে কাশি, হালকা জ্বর, ঠান্ডা লাগার মতো উপসর্গ রয়েছে রোগীদের। তাঁদের অনেকেই হাসপাতালে গিয়ে কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসছে।চিনা নিউমোনিয়া বিশ্বজুড়ে শিশুদের জন্য আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভারতেও বহু শিশু চিনা নিউমোনিয়া জাতীয় উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। গোটা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। সিঙ্গাপুরে তো হাসপাতালের আইসিইউয়ে কোভিড রোগীর সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *