ললিত ঝাঁ গ্রেফতার

দিল্লি পুলিশ সূত্র বলছে, গত বছর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলার মাস্টারমাইন্ড ললিত ঝা কর্ণাটকের মহীশূরে প্রথমবার সাগর শর্মা ও মনোরঞ্জনের সঙ্গে দেখা করেছিল।গতকালের ঘটনার পর থেকেই ললিতকে হন্যে হয়ে খুঁজছিল দিল্লি পুলিশ। তার মোবাইলের নেটওয়ার্ক ধরে, সে কোথায় কোথায় গিয়েছে, সেই সব তথ্য জোগাড় করতে শুরু করে পুলিশ। তার

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ অবশেষে পুলিশের জালে অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা। গতকাল সংসদে ধোঁয়া ছড়ানোর ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল ললিত। প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে ললিতকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বুধবার সংসদে ধোঁয়া কাণ্ডের পর থেকেই এই ললিত ঝা’কে ট্র্যাক করার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা। গতকালের ঘটনার সময় সংসদের বাইরে পরিবহণ ভবনের সামনে সংসদের গেটের কাছে হাজির ছিল ললিত। সংসদ চত্বরের বাইরে যখন তার দুই সঙ্গী ধোঁয়া ওড়াতে ওড়াতে স্লোগান দিচ্ছিল, সেই সময়ের দৃশ্য ক্যামেরাবন্দিও করেছিল সে।ললিতকে এই পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে। সংসদ ভবনের বাইরে স্লোগান দেওয়ার ভিডিও করছিল সে। পরে তিনি এই ভিডিও ইন্টারনেটে আপলোড করে। পুলিশ জানায়, অভিযুক্ত ললিত ঝা নিজেই মহেশ নামে এক ব্যক্তির সঙ্গে থানায় পৌঁছে আত্মসমর্পণ করে।

পরে নয়াদিল্লি জেলা পুলিশ তাকে স্পেশাল সেলের কাছে হস্তান্তর করে।পুলিশ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া সমস্ত অভিযুক্তদের মোবাইল ফোন ছিল ললিতের কাছে। তিনি মূলত কলকাতার বাসিন্দা। পুলিশ শুক্রবার ললিতকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করা হবে সম্ভবত। দিল্লি পুলিশ গ্রেফতার হাওয়া বাকি ৪ অভিযুক্তের ৭ দিনের রিমান্ড পেয়েছে। দিল্লি পুলিশ সূত্র বলছে, গত বছর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলার মাস্টারমাইন্ড ললিত ঝা কর্ণাটকের মহীশূরে প্রথমবার সাগর শর্মা ও মনোরঞ্জনের সঙ্গে দেখা করেছিল।গতকালের ঘটনার পর থেকেই ললিতকে হন্যে হয়ে খুঁজছিল দিল্লি পুলিশ। তার মোবাইলের নেটওয়ার্ক ধরে, সে কোথায় কোথায় গিয়েছে, সেই সব তথ্য জোগাড় করতে শুরু করে পুলিশ।

তার বাড়ি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গাতেও নজর রাখা হচ্ছিল। ভিন রাজ্য পালিয়ে গিয়েছিল কি না, সেই দিকেও নজর রাখছিল পুলিশ। সেই মতো উত্তর প্রদেশ পুলিশ, বিহার পুলিশের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছিল দিল্লি পুলিশ। পাশাপাশি হরিয়ানা ও রাজস্থান পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দিল্লি থেকেই গ্রেফতার করা হয় ললিতকে।দিল্লি পুলিশ সূত্রে খবর, ললিত ঝা নিজেই আজ রাতে রাজধানীত কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করে। রাতেই দিল্লি পুলিশের তরফে তাকে স্পেশাল সেলের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ঘটনার পর বাসে চেপে রাজস্থানে পালিয়ে গিয়েছিল ললিত। সেখানে দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং গতরাত সেখানেই এক হোটেলে কাটায়। এরপর পুলিশ তাকে খুঁজছে বুঝতে পেরে আবার বাসে চেপে দিল্লিতে ফিরে আসে এবং থানায় আত্মসমর্পণ করে। সূত্রের খবর, আজ রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজ সকালে ললিতকে পাতিয়ালা হাউজ আদালতে পেশ করা হবে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *