উত্তাপ বাড়ছে জোড়া সভা ঘিরে

তাঁর কথায়, ‘‘এই সরকার (বিজেপি) যদি থাকে তা হলে সব ছিনিয়ে নিয়ে চলে যাবে।’’ তবে কবে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি মমতা। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর দিল্লিতে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক হওয়ার কথা।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বিরোধী দলশাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সোমবার রাজ্যসভার কক্ষ ত্যাগ করেছে ‘ইন্ডিয়া’ভুক্ত দলগুলির সাংসদেরা। ঠিক তার পরেই জলপাইগুড়ির সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনায় রাজ্যের পাওনার কথা বলে মমতা বলেন, ‘‘ওরা সব আটকে রেখেছে। আমি বাংলার হক আদায়ে দিল্লি যাচ্ছি। ১২, ১৯, ২০ ডিসেম্বর দিল্লিতে থাকব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছি।’’ তাঁর কথায়, ‘‘এই সরকার (বিজেপি) যদি থাকে তা হলে সব ছিনিয়ে নিয়ে চলে যাবে।

’’ তবে কবে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি মমতা। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর দিল্লিতে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক হওয়ার কথা।সোমবার জলপাইগুড়িতে সরকারি কর্মসূচি ছিল মমতার। বানারহাটের সেই কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যখন এক দেশ, এক কর হল, তখন ভেবেছিলাম ভাল হবে। এখন সব রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে, আর রাজ্যকে কিছু দিচ্ছে না।’’ কেন্দ্রের শাসকদলের নেতামন্ত্রীরা বাংলায় মিথ্যা বলছেন বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, ‘‘এসে বলছে, সব ওরা নাকি করে দিয়েছে। আরে, ঝুট বলে কাউয়া কাটে! একটু অপেক্ষা করো, কাক তোমাদেরও ঠোকরাবে।’’ তাঁর কথায়, ‘‘ভোটের আগে অনেক দেব দেব বলবে, ভোট মিটে গেলে কিচ্ছু দেবে না।’’বিরোধীশাসিত রাজ্যে অর্থনৈতিক অবরোধ তৈরি করতে চাইছে শাসক বিজেপি। এই অভিযোগ তুলে সোমবার রাজ্যসভায় কক্ষত্যাগ (ওয়াকআউট) করল কংগ্রেস-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলি।

সংসদের ভিতরে এ নিয়ে বিক্ষোভও দেখায় ‘ইন্ডিয়া’র শরিকেরা। নানা টালবাহানার পরে গত রবিবার জানা যায় যে, ১৯ ডিসেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক হতে চলেছে। ওই বৈঠকের আলোচ্যসূচিতে আসন রফার বিষয়টি অগ্রাধিকার পেতে চলেছে বলে বিরোধী জোট সূত্রে খবর। এই আবহে সংসদে যেমন সব দলের সঙ্গে মিলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হল তৃণমূল, তেমন বাংলা থেকেও মোদীকে নিশানা করলেন মমতা। তবে আজ শিলিগুড়িতে মমতা-শুভেন্দু, জোড়া সভা ঘিরে বাড়ছে উত্তাপ উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট হয়ে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী। ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু।

এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে।উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট হয়ে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী। ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু। এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে।আজ শিলিগুড়ি যেন বঙ্গ রাজনীতির ভরকেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানে। আর সেই সভার প্রতিবাদে পাল্টা সভা রয়েছে বিজেপির। যেখানে প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার থেকেই এই সভা ঘিরে পারদ চড়েছে শিলিগুড়িতে। মঙ্গলবারও এই জোড়া কর্মসূচি ঘিরে শীতের শিলিগুড়িতে উত্তাপ বাড়ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। অন্যদিকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ভিআইপি রেস্ট হাউস হলে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট হয়ে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী।

শিলিগুড়ির যে স্টেডিয়ামে তিনি সভা করবেন, তা নিয়েই আপত্তি বিজেপির। ফুটবল লিগ বন্ধ করে এই সভা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তারই প্রতিবাদে পাল্টা সভা করতে চলেছেন শুভেন্দু। এ নিয়ে প্রথম থেকেই রাজনীতির লড়াই শুরু হয়েছে।বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আগেই বলেন, “কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কোনও কর্মসূচি হবে না বলে সিদ্ধান্ত হয়। অথচ এখন দেখছি খেলা হবে স্লোগান দেওয়া তৃণমূলের প্রধান স্টেডিয়ামে সভা করবেন। আর তার জন্য ফুটবল লিগ বন্ধ রাখা হয়েছে। এটা হলে আমরা বিরোধিতা করবই।”পাল্টা শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও বলতে শোনা গিয়েছে, “খেলাধূলা আমার হৃদয়ে। আমি খেলাধূলার সঙ্গে থাকি।

এটা নিয়ে রাজনীতি করাটা অত্যন্ত নিন্দার। আমি নিজে মাঠের লোক। আর বিজেপিরও অধিকার আছে বিক্ষোভ দেখানোর। সেই বিক্ষোভ কীভাবে মোকাবিলা করতে হয় তাও আমার জানা আছে। বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে দেব।” মঙ্গলবার সকাল থেকেই দুই ফুলের শিবিরে ব্যস্ততা তুঙ্গে। সাড়ে ১২টা নাগাদ শুভেন্দুর সভা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর দেড়টা নাগাদ।তাই জোড়া সভা ঘিরে বাড়ছে উত্তাপ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *