শতাব্দী রায় কি গুনে নিতে বললেন হুল দিবসে?

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ আজ অন্য মেজাজে অভিনেত্রী সংসদ। পা মেলালেন আদিবাসী নৃত্য দলের সঙ্গে। শুক্রবার এমনই চিত্র দেখা গেল বীরভূমের মহম্মদবাজারের শেওড়াকুড়িতে৷ আজ ভিন্ন মেজাজে দেখা যায় সেখানেই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে।হুল দিবস। সেই উপলক্ষে জেলাজুড়ে নানান অনুষ্ঠান হয়। এদিন আদিবাসী গাঁওতার পক্ষ থেকে শেওড়াকুড়ি এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানেই অংশ নিয়েছিলেন সংসদ শতাব্দী রায়। হুল দিবস কে কেন্দ্র করে সেখানে আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্যের। ভোট প্রচারের ব্যস্ততার মাঝে এমন সুযোগকে যেন হাতছাড়া করলেন না নেত্রী সাংসদ শতাব্দী রায়। পা মেলালেন আদিবাসী নৃত্য দলের সঙ্গে। শুক্রবার এমনই চিত্র দেখা গেল বীরভূমের মহম্মদবাজারের শেওড়াকুড়িতে৷

অনুষ্ঠানে হুল দিবস উৎযাপনের পাশাপাশি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তাও দেন তিনি৷ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ” ৮ তারিখ ভোট। ৭ তারিখ রাতে ঘুমাতে যাওয়ার আগে তৃণমূল সরকার আপনাদের কি কি দিয়েছে সেটা হাতে গুনে নেবেন। যে হাতে গুনবেন সেই হাতেই তৃণমূলকে ভোট দিয়ে আসবেন বলে বার্তা দিলেন সাংসদ শতাব্দী রায়।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *