কামাক্ষ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার কবলে

রাতের অন্ধকারে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করতে সামান্য বেগ পেতে হলেও, রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যায় যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার করার পরই, রাত ৯টা ৫৩ মিনিট নাগাদ হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। দুটি এসি ৩ টায়ার কোচ একে অপরের উপরে উঠে যায়। চারটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়।দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসে পৌঁছন পূর্ব-মধ্য রেলওয়ের শীর্ষ আধিকারিকরা। রাতের অন্ধকারে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করতে সামান্য বেগ পেতে হলেও, রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল।

একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থল থেকে বাকি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ৬টি বাসের ব্যবস্থা করা হয়। পাশাপাশি একটি রেকও খালি করে দেওয়া হয়। রাত দুটো নাগাদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান যে উদ্ধারকাজ শেষ হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্য়বস্থা করা হচ্ছে।কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর রেলের তরফে জানানো হয়েছে, ২১টি কামরাই লাইনচ্যুত হয়েছে। চারটি কামরা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি হল- এম২ (নবম কোচ), বি৭ (একাদশ কোচ), বি৪ (ষোড়শ কোচ) ও বি৫ (পঞ্চদশ কোচ)।বক্সার পুলিশ সুপার মণীশ কুমার বলেন, “দুর্ঘটনায় এখনও অবধি চারজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসকরা হাজির রয়েছেন।”এদিকে, দুর্ঘটনার জেরে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস সহ কমপক্ষে ২১টি ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে দুটি ট্রেন, কাশী-পটনা জনশতাব্দী এক্সপ্রেস ও পটনা-কাশী জনশতাব্দী এক্সপ্রেস।রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে বাকি যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য ৬টি বাসের ব্যবস্থা করা হয়।প্রথমে শোনা গিয়েছিল নর্থ ইস্ট এক্সপ্রেসের ৭টি কামরা বিহারের বক্সারের কাছে লাইনচ্যুত হয়েছে৷ কিছুক্ষণ পরে খবর আসে, লাইনচ্যুত হওয়া বগির সংখ্যা ১২৷ শেষ পর্যন্ত রেলের পক্ষ থেকেই স্বীকার করে নেওয়া হল, নয়াদিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে৷ যার অর্থ প্রায় গোটা ট্রেনটিই ইঞ্জিন সমেত লাইন থেকে নেমে গিয়েছে৷ইতিমধ্যেই এই দুর্ঘটনায় চার জন যাত্রীর মৃত্যুর কথাও স্বীকার করে নিয়েছেন রেলের ওই উচ্চপদস্থ কর্তা৷ আহত যাত্রীদের সংখ্যাও ১০০ ছুঁয়েছে৷ তবে রাতেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়েছে৷ সব কামরায় তল্লাশিও সমাপ্ত হয়েছে৷ আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁঁছে দিতে বিকল্প ট্রেনও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *