ইডি-র ডাকেই কি এই সিধান্ত? শনি-রবিতেও প্রচারে ‘বাদ’ সায়নী ঘোষের

 

নিউজ ইউ  পি ডিজিটাল ডেস্ক –

শনি ও রবিবারের পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা যাবে না তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে। রবিবার তৃণমূলের তরফে ভোট প্রচারকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে,এই অভিনেত্রীর।  তাতে নাম নেই।

টানা ১১ ঘণ্টা ধরে ইডির  জিজ্ঞাসাবাদের পর রাত ১০টা ৪৫ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে বেরিয়েছিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। জিজ্ঞাসাবাদের ধকল সত্ত্বেও আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, ”আমার কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। আমি দিয়েছি। ১০০ শতাংশ সহযোগিতা করেছি তদন্তে।” তবু, তাঁকে ফের ৫ জুলাই ফের ইডি জেরার জন্য তলব করেছে। আর শুক্রবার জিজ্ঞাসাবাদের পর শনিবার তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী। ছিলেন না তার আগের দুদিনও। আর একইভাবে রবিবারও তৃণমূলের প্রচারক তালিকায় ঠাঁই নেই সায়নীর। যা দেখে শাসক দলের অন্দরেই প্রশ্ন, তবে কি ইডির তলবের জন্যই সায়নীকে পঞ্চায়েত প্রচার থেকে সরিয়ে দিল তৃণমূল? নাকি দলের কাছে  কিছু সময় চেয়ে নিয়েছেন সায়নীই প্রচারে না থাকার জন্য?

আসল কথা হল, শনিবারের পর রবিবারের পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা যাবে না তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে। রবিবার তৃণমূলের তরফে ভোট প্রচারকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই এই অভিনেত্রীর। যদিও সায়নী জানিয়েছিলেন, তিনি যুব সভানেত্রী। প্রচারে তাই যাবেনই। কিন্তু পঞ্চায়েতের প্রচার যেহেতু কলকাতায় নয়, জেলায়, তাই কিছু বিষয় দেখে নিতে হচ্ছে। খুব শীঘ্রই তিনি পঞ্চায়েতের প্রচারে অংশ নেবেন বলেও জানিয়েছেন সায়নি ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *