ধর্নায় চাপ বাড়াচ্ছে অভিষেক

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর কলকাতায় আসার কথা। বিজেপির তরফে জানানো হয়েছে, দুপুর ১টায় সেক্টর ফাইভে সাংবাদিক বৈঠক হবে। বিজেপি সূত্রে খবর, সেখানে জ্যোতি থাকতে পারেন। শনিবার সকালেই দিল্লি থেকে তাঁর রওনা দেওয়ার কথা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার জেরে চাপে পড়েই কি রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, উঠছে প্রশ্ন।শুক্রবার রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে হুঁশিয়ারির সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বাংলার বঞ্চিত মানুষদের প্রাপ্য আদায় নিয়ে রাজ্যপালের (Governor C. V Anand Bose) সঙ্গে কথা বলতে চায় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় দিয়েছেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, তৃণমূল নেতৃত্ব যে দাবি নিয়ে কথা বলতে চাইছেন সেটা নিয়ে কথা বলবেন। তবে কলকাতায় নয়। দার্জিলিংয়ের রাজভবনে দেখা করার সময় দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এই প্রস্তাব গ্রহণ করে তৃণমূলের ৩ প্রতিনিধি আগামিকাল উত্তরবঙ্গ যাবেন। তবে তাঁরা গিয়ে বলবেন, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় দেখা করুন।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

শুক্রবার রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে এমনই জানালেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।দিল্লিতে রাজ্যের শাসকদলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি। তার দিন চারেক পর রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর কলকাতায় আসার কথা। বিজেপির তরফে জানানো হয়েছে, দুপুর ১টায় সেক্টর ফাইভে সাংবাদিক বৈঠক হবে। বিজেপি সূত্রে খবর, সেখানে জ্যোতি থাকতে পারেন। শনিবার সকালেই দিল্লি থেকে তাঁর রওনা দেওয়ার কথা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার জেরে চাপে পড়েই কি রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, উঠছে প্রশ্ন।শুক্রবার রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে হুঁশিয়ারির সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপালের কথা অনুযায়ী আগামী কাল ২-৩ জন প্রতিনিধিকে দার্জিলিঙে পাঠাব, দলের তরফে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু, তার মানে এটা নয় যে, দার্জিলিঙে আমাদের প্রতিনিধি দেখা করতে গেলেন। প্রতিনিধি তো আমার নেতৃত্বে যাবে। আপনাকে আমায় সময় দিতে হবে।

” কলকাতার রাজভবনেই তাঁর সঙ্গে দেখা করতে হবে বলে দাবি জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আপনি দার্জিলিঙে ২-৩ দিন থাকুন বা ২-৩ মাস থাকুন, কোনও অসুবিধা নেই। আমি এই জায়গা ছেড়ে উঠব না যতক্ষণ না পর্যন্ত এখানে এসে আমার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।”সৌজন্যতার খাতিরেই আগামী কাল দার্জিলিঙে তৃণমূলের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সৌজন্যতার খাতিরে, রাজ্যপাল পদটা সম্মান করি বলে, বাংলার শ্রমিকদের জন্য লড়াই করছি বলে আগামিকাল প্রতিনিধি পাঠাচ্ছি।” আগামী কাল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান অভিষেক।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

তিনি আরও জানান, কলকাতায় প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করার জন্য যে অপেক্ষা করছেন, সেকথা জানাতেই এঁরা দার্জিলিং যাবেন। তবে জ্যোতি কলকাতায় এসে কথা বলতে পারেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত নিজের কেন্দ্র বালুরঘাটে ছিলেন। শুক্রবার রাতেই তিনি বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন।মঙ্গলবারই দিল্লিতে কৃষিভবনে জ্যোতির সঙ্গে দেখা করে বাংলার মানুষের দাবি জানাতে গিয়েছিলেন অভিষেক-সহ দলের প্রতিনিধিরা। তৃণমূলের অভিযোগ, বাইরে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার পরেও দেখা করেননি কেন্দ্রীয় মন্ত্রী। দফতর থেকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন। তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তা নিয়ে অভিযোগের আঙুল তুলে তৃণমূল নেতৃত্ব জানান, শুভেন্দুর সঙ্গে দেখা করার সময় পেলেও তাঁদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী। নেপথ্যে শুভেন্দুর ইন্ধন থাকতে পারে বলেও কটাক্ষ করেন কেউ কেউ। মন্ত্রী বেরিয়ে গেলে তৃণমূল নেতৃত্বকে আটক করে তুলে নিয়ে যায় পুলিশ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *