বিচারপতি সিনহা জানতে চান, যে দুর্গাপুজো কমিটিগুলি সেখানে রয়েছে, তারা সকলে ৭০ হাজার টাকা করে পাচ্ছে কি না। জবাবে রাজ্যের আইনজীবী জানান, সব পুজো কমিটি নয়, শুধু রেজিস্টার হওয়া কমিটিগুলি পুজোর আয়োজনের জন্য আর্থিক অনুদান পায়। সেই কথা শুনেই বিচারপতি বললেন, তিনি অনেক মামলা শুনেছেন, যেখানে মানুষ বেতন, পেনশন, চাকরি পাচ্ছেন না।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ এ বছর অনুদানের অঙ্ক আরও বাড়ানো হয়েছে। এবার হাইকোর্টেও উঠে এল পুজোর অনুদানের প্রসঙ্গ। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে দুর্গাপুজো সংক্রান্ত একটি মামলা ছিল। সেই মামলার শুনানি চলাকালীনই বিচারপতি সিনহা বললেন, “আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন, পেনশন, চাকরি পাচ্ছেন না। আর পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হচ্ছে!”কিন্তু কেন হঠাৎ এই পুজোর অনুদানের প্রসঙ্গ উঠল বিচারপতি সিনহার এজলাসে? পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি ক্লাব দুর্গাপুজো করতে চেয়ে স্থানীয় পুরসভার কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু সেই অনুমতি মেলেনি পুরসভার থেকে। এমন অবস্থায় তাই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনুমতি না পাওয়া ওই ক্লাব। সেই মামলারই শুনানি চলছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, তমলুক পুরসভা এলাকায় মোট কতগুলি দুর্গাপুজো হয়? রাজ্যের আইনজীবী তখন জানান, প্রায় ৫০টি পুজো হয় সেখানে। কিংবা এর থেকে কিছু বেশিও হতে পারে। সেই শুনেই বিচারপতি সিনহা জানতে চান, যে দুর্গাপুজো কমিটিগুলি সেখানে রয়েছে, তারা সকলে ৭০ হাজার টাকা করে পাচ্ছে কি না। জবাবে রাজ্যের আইনজীবী জানান, সব পুজো কমিটি নয়, শুধু রেজিস্টার হওয়া কমিটিগুলি পুজোর আয়োজনের জন্য আর্থিক অনুদান পায়। সেই কথা শুনেই বিচারপতি বললেন, তিনি অনেক মামলা শুনেছেন, যেখানে মানুষ বেতন, পেনশন, চাকরি পাচ্ছেন না।
বিচারপতি সিনহা এরপর তমলুকের ওই পুজো কমিটিকে বলেন, “পুজোর বিষয়টি নিয়ে জেলাশাসকের দফতরে বৈঠক হবে। দেখুন সেখানে কী হয়।” উল্লেখ্য, এই ক্লাবটি গতবছরও দুর্গাপুজোর আয়োজনের অনুমতি পেয়েছিল। তাহলে এবার কেন পাচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন বিচারপতির।রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলি যাতে ঠিকঠাকভাবে পুজোর আয়োজন করতে পারে, তা নিশ্চিত করতে আর্থিক অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। বিগত বেশ কয়েক বছর ধরেই এই আর্থিক অনুদান দিচ্ছে রাজ্য। হাইকোর্টেও উঠে এল পুজোর অনুদানের প্রসঙ্গ। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে দুর্গাপুজো সংক্রান্ত একটি মামলা ছিল। সেই মামলার শুনানি চলাকালীনই বিচারপতি সিনহা বললেন, “আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন, পেনশন, চাকরি পাচ্ছেন না। আর পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হচ্ছে!”
( আরও অনেক খবর পড়তে আমাদের এই NEWS UAP পেজ এ চোখ রাখুন)
