শ্রমিকদের দাবি ছিল এবার ২০ শতাংশ বোনাস দিতে হবে। তা নিয়ে কলকাতায় মালিকদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকও শুরু হয়েছে। কিন্তু মালিকরা ব্যবসায় ক্ষতির কথা বলে অনেক কম বোনাস দেওয়ার কথা বলায় ব্যাপক ক্ষুব্ধ চা শ্রমিকরা। এর প্রতিবাদে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং শুরু হল।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজো বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। ওই বৈঠকে মালিকপক্ষের থেকে জানানো হয়েছে ৮.৫% বোনাস দেওয়া হবে। কিন্ত সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে। কোনও সিদ্ধান্ত হয়নি।
যার ফলে বৈঠক ভেস্তে যায়।আগামী ৫ ও ৬ অক্টোবর পুনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনঢ় শ্রমিক সংগঠনগুলি ।শুক্রবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি বাগানে চলছে গেট মিটিং। এদিন গেট মিটিংয়ে শামিল হয়েছে শ্রমিকরা। বিমলা রুইদাস নামে এক শ্রমিক স্পষ্ট জানান, ২০% বোনাস আমাদের লাগবেই।পাতা তোলার কাজ ভাল হয়েছে। উৎপাদন যখন সঠিক চলছে তখন বোনাস কম মানব না আমরা। এদিন মালঙ্গি, ভার্নোবাড়ি, কালচিনি, ডিমা, রায়মাটাং সহ প্রায় প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়।

শ্রমিকদের দাবি ছিল এবার ২০ শতাংশ বোনাস দিতে হবে। তা নিয়ে কলকাতায় মালিকদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকও শুরু হয়েছে। কিন্তু মালিকরা ব্যবসায় ক্ষতির কথা বলে অনেক কম বোনাস দেওয়ার কথা বলায় ব্যাপক ক্ষুব্ধ চা শ্রমিকরা। এর প্রতিবাদে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং শুরু হল। কলকাতায় ইউনিয়ন প্রতিনিধি ও চা বাগান মালিকদের মধ্যে দ্বিতীয় বোনাস সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ার পর শুক্রবার থেকে চা বাগানের সামনে গেট মিটিং করা হচ্ছে।
বোনাস আলোচনার পরবর্তী রাউন্ড 5 এবং 6 অক্টোবরের জন্য নির্ধারিত। বৃহস্পতিবার, শ্রমিক সংগঠনগুলি কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্সে 189 টি চা বাগান মালিকদের সাথে দ্বিতীয় দফা আলোচনা করেছে। 14 সেপ্টেম্বর প্রথম বোনাস সভায়, মালিকরা 8.33 শতাংশ বোনাস হারের প্রস্তাব করেছিলেন। বৃহস্পতিবার, মালিকরা 8.50 শতাংশের পরামর্শ দিয়েছেন। যাইহোক, 20 শতাংশ বোনাসের জন্য জোর দিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছিল।
( আরও অনেক খবর পড়তে আমাদের এই NEWS UAP পেজ এ চোখ রাখুন)
