শুধুমাত্র NYSA নয়, দিল্লির আরও এক বেসরকারি সংস্থারও যোগ রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়৷ এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। সূত্রের দাবি, এসএসসি’র ২০ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব পেয়েছিল দিল্লির ওই সংস্থা।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, থার্ডপার্টি হিসেবে ওই সংস্থা প্রায় ২০ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিট স্ক্যান অর্থাৎ, মূল্যায়ণ করার দায়িত্ব পেয়েছিল। সেই বাবদ ওই সংস্থাকে ৮০ লক্ষ টাকা দেওয়াও হয়েছিল সেই সময়।তদন্তকারী সংস্থার আরও দাবি, এসএসসি কর্তৃপক্ষ NYSA-কে দায়িত্ব দিয়েছিল ওএমআর শিট তৈরি করা থেকে শুরু করে চাকরিপ্রার্থীর মূল্যায়ণ করে ফলাফল তৈরি করে এসএসসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া পর্যন্ত। এই বরাত পেয়ে NYSA দিল্লির ওই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে৷ তারপরে দিল্লির ওই বেসরকারি সংস্থাকে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট স্ক্যান অর্থাৎ মূল্যায়ন করার দায়িত্ব দেয NYSA।
সিবিআই সূত্রে খবর, ২০১৭ সালে NYSA এর সাথে একটা সময়ের আর্থিক লেনদেন থেকেই ওই সংস্থার তথ্য সামনে আসে। সেই সূত্র ধরেই ওই সংস্থার হদিস পায় সিবিআই।দিল্লির ওই সংস্থার কাছে চাকরি প্রার্থীদের যে অরিজিনাল ওএমআর শিটের ডেটাবেস রয়েছে যা তদন্তে নতুন মোড় আনবে বলে মনে করছেন তদন্তকারীরা। তাতে আরও স্পষ্ট হবে কোন কোন ওএমআর শিটের মূল্যায়নে কারচুপি হয়েছিল সে সময়। আর সেই তথ্য আদালতে জমা দেবে সিবিআই।প্রসঙ্গত, ওএমআর শিট বিকৃত হওয়ার ঘটনায় NYSA এর এক কর্তাকে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি এখন জামিনে মুক্ত। সিবিআই সূত্রে খবর, অনুত্তীর্ণদের ওএমআর শিটে নম্বর বাড়িয়ে তাদের মেধা তালিকায় জায়গা করে দেওয়া হয়েছে।
( আরও অনেক খবর পড়তে আমাদের এই NEWS UAP পেজ এ চোখ রাখুন)
তার বিনিময়ে হয়েছে আর্থিক লেনদেন।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের নয়া তথ্য। শুধুমাত্র NYSA নয়, দিল্লির আরও এক বেসরকারি সংস্থারও যোগ রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়৷ এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। সূত্রের দাবি, এসএসসি’র ২০ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব পেয়েছিল দিল্লির ওই সংস্থা। এবার ওই সংস্থায় অভিযান চালিয়ে সমস্ত চাকরিপ্রার্থীর অরিজিনাল ওএমআর শিটের ডেটাবেস হাতে পেল সিবিআই। চলতি মাসেই দিল্লির ওই সংস্থায় অভিযান চালানো হয় সিবিআইয়ের তরফে।
( আরও অনেক খবর পড়তে আমাদের এই NEWS UAP পেজ এ চোখ রাখুন)
