খুন ৫, তৃণমূলেরই ৪ জন, জুড়ে হিংসা অশান্তির ছবি পঞ্চায়েত ভোটে দু’ঘণ্টার মধ্যেই

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতেই গোটা রাজ্য থেকে হিংসা ও অশান্তির খবর আসতে শুরু করে করে দিয়েছে।
সব থেকে বেসি আশান্তির খবর এখন পর্যন্ত মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার রাত থেকে এই জেলায় দফায় দফায় বোমাবাজি ও গোলাগুলি চলেছে। মুড়ি মুড়কির মতো বোম পড়ছে। ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কাপাসডাঙায় এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে। তাঁর নাম বাবর আলি। নিজের বাড়ির বাইরে খুন হয়েছেন বাবর। তাঁকে মাথায় ইট দিয়ে আঘাত করে ও পরে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বাবরকে প্রথমে বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে তাকে মৃত বলে জানানো হয়।খড়গ্রাম ও রেজিনগরে আরও দুই তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে সুত্রের খবর।
একই ভাবে অশান্ত মালদহ জেলা। জেলার মানিকচক এলাকায় এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার নাম শেখা মালেক। বয়স ৩০ বছর। গুলি লাগার পর তাঁকে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে সুত্রের খবর।
এদিকে ভোট শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই কোচবিহারে বিজেপির এক পোলিং এজেন্টকে খুন করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, নির্বাচন শুরু ঘণ্টা খানেক পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের বিভিন্ন জায়গায। গুলি, বোমাবাজির অভিযোগ ওঠে। বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচজাচ্ছ
বিশ্বস্ত সুত্রের খবর, পোলিং বুথে ঢুকতে চেয়েছিলেন মাধব। সেই সময় তাঁকে বাধা দেয় কয়েকজন তৃণমূল কর্মী। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। অভিযোগ, তার মাঝেই আচমকা গুলি চালানো হয়। গুলি লাগে মাধবের গায়ে। ঘটনায় আহত হয়েছেন বিজেপি প্রার্থীও বলে এক্তি সুত্রের খবরে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *